
শাহীন সোহেল চৌগাছাঃ যশোরের চৌগাছায় চলমান বিশেষ অভিযানে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।
গতকাল বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার মাঠপাড়া গ্রামের তবিবর রহমানের চায়ের দোকানের সামনে, চৌগাছা বিশ্বাসপাড়া-ইছাপুর সড়কের সলিং রাস্তা থেকে তাদের আটক করে।
এ সময় আসামীদের দেহ তল্লাশি করে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হুদা চৌগাছা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. জসিম উদ্দিন (৩০) এবং দিঘলসিংহ গ্রামের নুর ইসলাম মৃধার ছেলে মো. সোহাগ হোসেন (৩৩)। উভয়ের বাড়ি চৌগাছা উপজেলায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চৌগাছা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...