
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনোয়ারুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (৫ জুলাই) বিকেলে ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, সম্প্রতি গারো পাহাড়ে বালু ও পাথর উত্তোলন নিয়ে সরগরম পুরো জেলা। এদিকে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে কারবারি আনোয়ারুলের পাহাড় থেকে নিয়ে আসা বালু জব্দ করা হয়।
পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, গারো পাহাড় রাষ্ট্রীয় সম্পদ।
এ সম্পদ রক্ষায় আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবে পাহাড় থেকে বালু, পাথর ও গাছখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...