
শাহরিয়ার মিল্টন,শেরপুর : ময়মনসিংহের ৩৯ বিজিবির সদস্যরা গারো পাহাড় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ভিন্ন ভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব চোরাই মালামাল জব্দ করা হয়।
সূত্র জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীন ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় ফেসওয়াশ, জিলেট ব্লেড, মোবাইল ডিসপ্লে, গজ কাপড় ও গরু পাচারের চেষ্টা করে।
এ সময় উল্লেখিত এলাকায় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২ হাজার ৩৬৪ পিস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, ১টি গরু ও ৪টি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত চোরাচালানের মালামালের আনুমানিক মূল্য ৫১ লাখ ১৪ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানায়। বিজিবি সূত্র আরও জানায়, অভিযান পরিচালনার সময় চোরাকারবারিরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম গণমাধ্যমকে জানান, বিজিবি সদস্যরা শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এছাড়া সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানের মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...