
আকাশ সাহা,সালথাঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর দলমত নির্বিশেষে সকল জনগন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। এমন অবস্থায় মানুষের মধ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জেগেছিল। এই জন্য গত বছর জুলাই-আগস্ট মাসে আমরা অনেক ছাত্র-জনতা ও শিশুকে হারিয়েছি।
তাদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ ও গণতন্ত্র ফিরে পেয়েছি। আজকে সেই সব ছাত্র-জনতা ও শিশুদের স্বরণ করছি।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শুরুর আগে শামা ওবায়েদকে কলেজ পরিচালনা পর্ষদ কমিটির নতুন সভাপতি হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করা হবে। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ সরকারি করণ করার আশ্বাস দেন বিএনপি নেত্রী শামা ওবারেয়দ।
নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ জনাব মো.ওবায়দুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর,যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ,সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...