
খাগড়াছড়ির গুইমারায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে গুইমারা থানা পুলিশের উদ্যোগে জালিয়াপাড়া বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেল ৩টা ৫০ মিনিটে র্যালিটি শুরু হয়ে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপংকর মণ্ডল, হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন মাস্টার, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি, হাফছড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক ও সংবাদকর্মীরা অংশ নেন। এতে আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
গুইমারা উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা।
এ সময় মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
গুইমারা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন