পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে মাছের অবাধ বিচরণ নিশ্চিত করতে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে খুলনার পাইকগাছায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি অবৈধ নেটবাধা জাল ও একটি চায়না দুয়ারি জাল জব্দ করে ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় কপোতাক্ষ নদে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানকালে কপোতাক্ষ নদে মাছের স্বাভাবিক চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি করে এমন অবৈধ জাল ব্যবহার করতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে দুটি নেটবাধা জাল ও একটি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পরে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যলয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকার সহ অভিযানে নৌ পুলিশ ও পাইকগাছা থানা পুলিশ সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, অবৈধ জাল ব্যবহারের কারণে নদী-খাল ও জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ও জলজ প্রাণী হুমকির মুখে পড়ে। বিশেষ করে ছোট মাছ ও পোনা নিধনের ফলে ভবিষ্যতে মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

এবিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি নদী-খালে অবৈধ জাল ব্যবহার না করতে জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর