
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নিহত ও আহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখা আয়োজনে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহ আলম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি, মাওলানা আবুবক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইমামূল হোদা,জেলা ছাত্রশিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজির হোসেন, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ও সেক্রেটারি মইনুল ইসলাম, ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি, মুত্তাকিম আলী প্রমূখসহ অসংখ্য জামাত-শিবিরের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...