
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ সারাদেশে আ’লীগের লগি-বৈঠা হামলায় নিহত শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠের আলোচনা সভা সমাবেশে পরিণত হয়।
উপজেলা জামাযাতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব শিবিরের সভাপতি নাজমুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা উত্তর ছাত্রশিবির এর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম মোল্লা, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য শাহাব উদ্দিন, মাস্টার আবদুল কাদের, মহসিন কবিরসহ বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী। আলোচনা শেষে ২৮ অক্টোবর হামলার একটি ভিডিও প্রদর্শনী দেখানো হয়।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালিন চারদলীয় জোট সরকারের ৫ বছর পূর্তি উপলক্ষে পল্টনে সমাবেশ ছিল। আ’লীগ পরিকল্পিতভাবে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে সারাদেশে অসংখ্য জামায়াত-শিবির নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে।
এতেও আ’লীগ ক্ষ্যান্ত হয়নি। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে পরিকল্পিতভাবে জুডিশিয়াল হত্যা করেছে। সর্বশেষ গত আগস্ট মাসে জামায়াতকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা সে সময় আল্লাহর সাহায্য কামনা করেছিলাম।
৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়েছে। অন্তর্বতীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নেইনি। তবে এ সমাবেশের মাধ্যমে ২৮ অক্টোবরের সেই হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচারের আওতায় আনার জোরদাবি জানাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...