
সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
জানা যায়,গতাকল শনিবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লেংগুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসেন (২৭) মামলার প্রধান আসামী।
অন্য আসামীরা হলেন লেঙ্গুড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত. মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত.ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আঃ মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।
জানাযায়, আজমলের নেতৃত্বে একটি চাঁদাবাজ দল দীর্ঘদিন থেকে নৌপথে নৌকা ও ভাল্কহেড আটকিয়ে চাঁদাবাজি করে আসছিল। গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন মামলা করেন। মামলা নং-১৩ (০৭-০৭-২৫)।
র্যাব-৯ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমলসহ ৭ জনকে গ্রেফতার করে র্যাব।
রোববার দুপুরে আটককৃত আসামীদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে র্যাব-৯।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, চাঁদাবাজীর একটি মামলায় ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে র্যাব-৯। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...