
শাহরিয়ার মিল্টন , শেরপুর : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানীমূলক মামলার প্রতিবাদ ও এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুরে প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট শাসনামলের দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবীর হত্যাকাণ্ড ঘটেছে। গত ৩০ বছরে ৩৫ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনার কোন সুষ্ঠু বিচার হয়নি। বিলম্বিত বিচার অবিচারের নামান্তর মাত্র। আমরা চাই অন্তবর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করবে।
মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...