গোয়াইনঘাটে ইউএনও র সাথে লাউরকুনি সমাজকল্যাণ পরিষদের মতবিনিময়

প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ , ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সাথে মতবিনিময় করেন ডৌবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সমাজিক সংগঠন লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

২৫ আগস্ট সোমবার সকাল ১০ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও রতন কুমার অধিকারী বক্তব্যে বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সংগঠনের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান। সমাজ উন্নয়ন মূলক ভালো কাজে ইউএনও গোয়াইনঘাট পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এখলাছউর রহমান, উপদেষ্টা ইজ্জত উল্লা,সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন,সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সহ- সভাপতি পদে আমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আল সুমন,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আহমদ,কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক ওয়ারিছ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জাহিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ময়ুর উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আল মহান আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ মারুফ আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ।

মন্তব্য লিখুন

আরও খবর