গোয়াইনঘাটে ডৌবাড়ী ইউপির সহায়তায় শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ , ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউনিয়নের সকল(১৪ টি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে খাতা কলম বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার ১৪ জুলাই সকাল ১১ টায় ইউপি মিলনায়তনে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল ( ২০২৫ – ২০২৬ অর্থ বছর) এর অর্থায়নে ইউনিয়নে ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাতা কলম বিতরণ করা হয়েছে।

উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বশির শরীফ, ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ এর প্রশাসক উত্তম কুমার রায়, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের মিছবাহ, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ ডৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর