
মোঃ মিজান লোহাগাড়া( চট্টগ্রাম): শিশুদের মাঝে দেশীয় গ্রীষ্মকালীন ফলের প্রতি আগ্রহ সৃষ্টি ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে খোলা মাঠে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ফল উৎসব। রঙিন ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেয় শতাধিক শিশু ও অভিভাবক।
অনুষ্ঠানে আম, কাঁঠাল, লিচু, তরমুজ, আনারস, পেয়ারা ও জামসহ বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। শিশুদের ফল চেনানো, ফলের উপকারিতা তুলে ধরা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে আয়োজন করা হয় নানা প্রতিযোগিতা ও শিক্ষামূলক কার্যক্রম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এমনই এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশন নামে একটি সংগঠন। শনিবার বিকেলে উপজেলার আমিরাবাদ গ্রামের বাঁশখালিয়া পাড়া এলাকায় অস্থায়ী খেলার মাঠে এ আয়োজন করা হয়। শিশুকিশোরদের আয়োজন দেখে আয়োজকেরা ও খুশি।
উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘মৌসুমের সঙ্গে মিল রেখে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এলাকার তরুণরা এমন উৎসবগুলোর ধারা অব্যাহত রাখবে।
মৌসুমি সব ফলকে সুন্দরভাবে সাজানো দেখে ভালো লাগছে। এমন একটি উৎসবে আসতে পেরে আমি আনন্দিত। এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে তুলে ধরে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, চাকসুর আলাওল হলের ভিপি রাকিব মাহমুদ, সমাজকর্মী মনোয়ার হোসেন, আমীর হোসেন, বোরহান উদ্দিন সুজন, মোহাম্মদ জুনাইদ ও মুজাহিদুল ইসলাম পারভেজ, মোহাম্মদ এহেসান, আবু হানিফ, ফয়সাল, আয়াত, ফাহিম উদ্দীন প্রমুখ।
অভিভাবকরাও এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, শিশুদের সুস্থ বিকাশে মৌসুমি ফলের গুরুত্ব অনেক। এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে শিশুদের খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...