
শফিকুল ইসলাম, জবিঃ জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে “বিপ্লবে বলীয়ান – নির্ভীক জবিয়ান” প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা রোববার (২০ অক্টোবর) নানা আয়োজনে ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেন।
এ বছর বিশ্ববিদ্যালয় দিবসে ১৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় ওরিয়েন্টেশন ক্লাস। সকাল থেকেই ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আগমন ঘটে, যাদের ফুল, ফাইল, কলম দিয়ে বরণ করে নেওয়া হয়।
সকাল সাড়ে ৮টায় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইন্সটিটিউট, ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
র্যালি শেষে উপাচার্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার ফলক পুনঃস্থাপন করেন এবং চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন। এছাড়া মুক্তমঞ্চে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হয়। দিনশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...