
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ বেনাপোল পৌরসভা নির্বাচনের হাওয়া বইছে জোরকদমে। সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে ২নং ওয়ার্ডের (নামাজগ্রাম+দুর্গাপুর) অলিগলিতে ছিল উৎসবমুখর পরিবেশ। সারাদিন ধরে এলাকাটিতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং যুবদল নেতা মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। ঐ ওয়ার্ডে আজ তার প্রচারনার ৭ম দিন ছিল।
শুধু রাজনৈতিক ময়দানই নয়, ব্যবসায়ী মহলেও রয়েছে তাঁর অগাধ সুখ্যাতি ও গ্রহণযোগ্যতা। নতুন প্রজন্মের মাঝে ‘আইকন’ হিসেবে পরিচিত, সদা হাস্যোজ্জ্বল এই কৃতি সন্তান। ২নং ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মো. ইমদাদের ওপর তাঁদের ১০০ ভাগ আস্থা রয়েছে।
ভোটারদের দাবি, ইমদাদ কেবল একজন প্রার্থীই নন, তিনি এলাকার মানুষের একজন নির্ভরযোগ্য বন্ধু। তাঁর এই স্বচ্ছ ভাবমূর্তি ও এলাকার প্রতি ভালোবাসা তাঁকে সবার থেকে আলাদা করেছে।
উঠতি বয়সের এই যুবদল নেতা ইতিমধ্যেই পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ চালিয়েছেন। প্রতিটি স্থানেই সাধারণ মানুষ তাঁকে পরম ভালোবাসায় বরণ করে নিয়েছেন। তাঁর প্রতিটি জনসংযোগে স্থানীয় জনসাধারণের মধ্যে নতুন আশা ও আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে।
ভোটারদের শ্রদ্ধা ও ভালোবাসা জয় করেই তিনি নির্বাচনের বৈতরণী পার হতে চান। নির্বাচনী বিশ্লেষকদের মতে, ইমদাদের পক্ষে জনসমর্থন যেভাবে বাড়ছে, তাতে ২নং ওয়ার্ড থেকে তার বিজয় প্রায় সুনিশ্চিত। এলাকায় তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা এখন তুঙ্গে, যা তার নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করেছে।
বেনাপোল পৌরসভা নির্বাচনের এই মুহূর্তে, মেয়র প্রার্থী ইমদাদের প্রতি মানুষের এমন সমর্থন তার যোগ্য নেতৃত্ব এবং এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
এদিন সকালে নামাজগ্রাম এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ইমদাদুল হক ইমদাদ। পরে দুর্গাপুর গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। গণসংযোগকালে তিনি ভোটারদের হাতে তাঁর পরিচিতি সংবলিত লিফলেট তুলে দেন এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদের এই গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক ভোটার তাকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।
গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমদাদুল হক ইমদাদ বলেন, ‘জনগণের সেবাতেই জীবন উৎসর্গ করতে চাই’। ২নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দলমত নির্বিশেষে মানুষ আমাকে ভালোবাসে এবং সমর্থন দিচ্ছে। ইনশাআল্লাহ, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে আমি তাদের আস্থার প্রতিদান দেব।”
স্থানীয়রা জানান, ইমদাদুল হক ইমদাদ একজন তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। করোনাকালীন সময়ে এবং অন্যান্য দুর্যোগেও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তার এই গণসংযোগে ওয়ার্ডের নির্বাচনী আবহে নতুন গতির সঞ্চার হয়েছে। ২নং ওয়ার্ডে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...