
খাগড়াছড়ির পানছড়িতে মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ এবং এক অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন।
সোমবার (২৪ আগস্ট) সকালে লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যমনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ৪ বান ঢেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নুরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ৪টি ওয়ালটন জালি ফ্যান ও একটি ১০০ ওয়াটের হামকো ব্যাটারি, ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী এবং মুসলিমপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় একটি আইপিএস মেশিন ও দুটি ১৩০ ওয়াটের হামকো ব্যাটারি দেওয়া হয়।
এ ছাড়া একজন অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এসব সামগ্রী ও সহায়তা প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...