
শফিকুল ইসলাম,জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সেন্ট্রাল লাইব্রেরিতে দুটি নতুন বুকশেলফ প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
আজ রবিবার (২৭ এপ্রিল) বিকাল চারটায় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এই বুকশেলফ দুইটি দিয়ে আসেন।
এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে ও পাঠাভ্যাস বৃদ্ধিতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চান। শিক্ষার্থীদের প্রয়োজনে ভবিষ্যতেও আমরা প্রয়োজনীয় শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করবো।
বুকশেল্ফ প্রদানের সময় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, , সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, তাঁরা বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য বুকশেলফ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তারা দুটি বুকশেলফ হস্তান্তর করেন। এছাড়া তারা প্রতিশ্রুতি অনুযায়ী পত্রিকা সরবরাহ অব্যাহত রেখেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...