
নড়াইলের লোহাগড়ায় কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় সিএনজি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে সিনএজি চালক নিহত হয়েছেন। এঘটনায় সিএনজিতে থাকা নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে।
নিহত সিনএজি চালকের নাম নাসির। সে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা। আজ রোববার (২৭ এপ্রিল) বিকালে কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার বিকালে লোহাগড়া উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি ও লোহাগড়া থেকে নড়াইল অভিমুখি একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে সিএনজি চালক নাসির নিহত হন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর লোহাগড়া থানা পুলিশ ও নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে যানচলাচল স্বাভাবিক করেন। সিএনজি ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের দ্বায়িত্বরত কর্মকর্তা (টিএসআই) মো.লিয়াকত হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।,
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...