
১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে গভীর রাতে সাদ পন্থীদের হামলা, হত্যাকান্ডে জড়িতদের বিচার ও তাদের সংগঠনের সকল কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরে এ সমাবেশ করেছে সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।
সমাবেশে শুরাঈ নেজামের জয়পুরহাট জেলার সাথী আলহাজ্ব আমিরুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাঁচবিবি বায়তুল নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা জোবায়ের হোসেন, হুমায়ুন কবীর, আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান ও সাইফুল ইসলাম।

মুফতি যুবাইর মাহমুদ সাহেবের সঞ্চালনায় সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে টঙ্গীর ইজতেমা মাঠে গভীর রাতে সাদ পন্থীদের হামলা, হত্যাকান্ডে জড়িতদের বিচার ও তাদের সংগঠনের সকল কার্যক্রম বন্ধের দাবী জানান।
সমাবেশের আগে জোবায়ের পন্থীদের এই সংগঠনের নেতা কর্মীরা পাঁচবিবি উপজেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...