
মোঃউজ্জল হোসেন,ধামাইরহাটঃ ধামইরহাটে তরকারি বাজার পরিদর্শন করলেন ইউএনও মোস্তাফিজুর রহমান।
তরকারি বাজারে সাধারণ ভোক্তাদের সুবিধার্থে রবিবার সাপ্তাহিক হাটে মধ্যস্বত্বভোগী ফরিয়াদের লাগামহীন মুনাফা নিয়ন্ত্রণ করতে ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় গোস্ত, মাছ, কাঁচা তরকারি, পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দোকানীদেরকে বাজার দর জিজ্ঞাসা করেন এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী , প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রিপন রেজা।
ইউ এন ও মোস্তাফিজুর রহমানের বাজারদর পরিদর্শনের উপস্থিতি টের পেয়ে চতুর গোস্ত ব্যবসায়ীরা ৬ শত টাকা কেজি দরে গোস্ত বিক্রি করতে থাকেন এবং নিয়মিত এই ন্যায্য মূল্যে বিক্রয় করবেন বলে উপজেলা নির্বাহী অফিসার কে আশ্বস্ত করেন।
ইউ এন ও মোস্তাফিজুর রহমানের বাজারে উপস্থিতির কারণে ভোক্তাদের মধ্যে চাঞ্চল্য ফিরে আসে এবং উৎফুল্লতা বিরাজ করে। ফুলকপি প্রতিটি ২০ টাকা, বাঁধাকপি ২০টাকা, সিম প্রতি কেজি ৪০ থেকে ৫০টাকা, পেঁয়াজ৫০ থেকে ৬০ টাকা নতুন আলু ৪০ থেকে ৪৫ টাকা, নতুন আদা প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হওয়া খোঁজ-খবর নেন।
স্বাভাবিক মূল্যে বিক্রি হওয়া এসব পণ্য ক্রয় করে ভোক্তাগণ স্বস্তি প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...