
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে ) দিনব্যাপী সমিতির মালিকানাধীন প্রস্তাবিত আদর্শ রিসোর্ট সেন্টার ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র শালচূড়ায় এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছালেহ আহাম্মদের সভাপতিত্বে ও সংগঠনের চীফ এক্সিকিউটিভ অফিসার শাহজাহান সিরাজের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান, কালব-এর জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি জয়নাল আবেদীন ও ঝিনাইগাতী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মাসুদ হাসান। সাধারণ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠান শুরুর আগে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে সদস্যদের মধ্যে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...