
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে হাম উপসর্গ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি থাকা এ শিশুর মৃত্যু হয়।
মৃত ওই শিশুর নাম সাফুয়াত। সে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মো. মোজাম্মেলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
হাসপাতাল ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে শিশু সাফুয়াতের জ্বর ছিল। পরে তার শ্বাসকষ্ট ও শরীরে গুটিসহ হামের উপসর্গ দেখা দিলে শনিবার সকাল ৮টার দিকে সাফুয়াতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সকাল ১০টার দিকে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাফুয়াতকে উন্নত চিকিৎসার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালেই মারা যায় শিশুটি।
শিশুটির দাদী মাহফুজা বেগম জানান, গত তিনদিন থেকে জ্বর ও শরীরে ফুসুরি (গুটি) বের হয়েছিল সাফুয়াতের। পরে আজকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ভর্তি করার পরে মারা গেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুন নাহার বলেন, জ্বর, শ্বাসকষ্টসহ হামের উপসর্গ নিয়ে গুরুতর অবস্থায় শিশুটি সকাল ৮টার দিকে হাসপাতালে ভর্তি হয়।
পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে তার বাবার আর্থিক সংকটের কারণে সেখানে নিতে পারবেন না বলে জানিয়েছিলেন।
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডে ৬০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ৩ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...