
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁও :সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা করেছে বিআরটিএ।
‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান সামনে রেখে আজ রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নির্দেশনায় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের আয়োজনে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এই প্রচারণা চালানো হয়।
এই সচেতনতামূলক প্রচারণায় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) তন্ময় কুমার ধর, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের কর্মকর্তা, কর্মচারীসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলাচলরত জনসাধারণ ও যানবাহনের যাত্রীগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট, স্টিকার বিতরণ ও মাইকিং করা হয়।
বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান স্যারের নির্দেশনা মোতাবেক আমরা নিয়মিতভাবে স্কুল-কলেজসহ স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। তিনি সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন