• অপরাধ ঢাকা
  • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ , ৮ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জাহিরুল ইসলাম রনি,‎ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হোসেন (৬০) ও অর্নব ইসলাম (১৩) নামের দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালকও ।

‎শনিবার (৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত পথচারী আবুল হোসেন রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে ও নিহত অর্নব ইসলাম (১৩) বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের ছেলে।
‎
‎স্থানীয়রা জানান, দুপুরে একটি মোটরসাইকেল বালিয়াডাঙ্গীর দিক থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় নেংড়ীহাট এলাকায় আবুল হোসেন রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান ও ঘটনাস্থলে মারা যান। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হন।
‎
‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলের আরোহী অর্নব ইসলাম মারা যান। অপরদিকে মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎
‎ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর