তানোরে এক বছরের সাজপ্রাপ্ত পলাতক আসামি আটক

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ , ১১ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে পুলিশের অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বিলকুমারী বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আছান আলী (২২)। তিনি তানোর উপজেলার তাতিয়ালপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসউদ আলীর নেতৃত্বে, সঙ্গীয় পিএসআই মো. তুহিন ভূঁইয়া, এএসআই মো. শফিকুল ইসলাম ও পুলিশের একটি দল বিলকুমারী বিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

তিনি একটি সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, আদালতের দেওয়া সাজা কার্যকর এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় তানোর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

মন্তব্য লিখুন

আরও খবর