
আবুল হাসনাত তুহিন ফেনীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর চরপার্বতী ইউনিয়ন মসজিদ মিশনের উদ্যোগে পবিত্র মহররম মাস উপলক্ষে “আশুরার শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন জাফরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মসজিদ মিশনের জেলা সেক্রেটারি মাওলানা ইসমাইল। প্রধান অতিথি ছিলেন ঢাকা থেকে আগত বিশিষ্ট লেখক, গবেষক ও কবি মো. কুতুব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ ওলামা বিভাগের সাবেক সভাপতি মাওলানা মহি উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মসজিদ মিশনের সভাপতি মাওলানা শাহজাহান এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী হানিফ আনছারী।
বক্তারা বলেন, পবিত্র আশুরা কেবল শোকের দিন নয়, বরং সত্য, ন্যায়, ত্যাগ, ধৈর্য ও মানবকল্যাণের চেতনা ধারণের এক অনন্য শিক্ষা। কারবালার আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়-নীতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে চরপার্বতী ইউনিয়নের ওলামা-মাশায়েখদের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মাওলানা এনায়েত উল্লাহ এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মাওলানা জামাল উদ্দিন জাফরী মনোনীত হন। এছাড়া ইউনিয়নের ১৯ জন ইমাম ও
খতিবকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
নবগঠিত কমিটির নেতারা ইসলামের সঠিক শিক্ষা প্রচার, মসজিদভিত্তিক দ্বীনি কার্যক্রম সম্প্রসারণ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চরপার্বতী ইউনিয়নের আলেম-ওলামা, ইমাম, খতিব, ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...