
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ঢাকায় যাওয়ার পথে নড়াইলের কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম মারা যান। তিনি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মুন্সি খায়রুজ্জামান আলম নড়াইল জেলা বিএনপির গাড়ি বহরের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন।
পথে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় নড়াইল–ঢাকা মহাসড়কে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার চেষ্টা করা হলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এক শোকবার্তায় বলেন, মুন্সি খায়রুজ্জামান আলম ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা।
তার অকাল মৃত্যুতে নড়াইল জেলা বিএনপি একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠককে হারালো। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাত্রা করেও তিনি সেই সৌভাগ্য অর্জন করতে পারলেন না, এটি আমাদের জন্য গভীর বেদনার।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...