
এম আমির হোসাইন,পটুয়াখালী: দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৪ ডিসেম্বর) পটুয়াখালীর দুমকিতে নতুন বাজার নিউ চাইনিজ রেস্টুরেন্টে বেলা ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকার উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ জামাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।
প্রধান আলোচক হিসেবে পটুয়াখালীর স্থানীয় ‘দৈনিক গনদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে দৈনিক সমকাল পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি ও আরটিভি প্রতিনিধি মুফতি সালাহউদ্দিন, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি বিলাস দাস, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ হাওলাদার, উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, পল্লী সেবা সংঘ’র পরিচালক হোসাইন আহমদ কবির, স্থানীয় লুথ্যারান হেলথ কেয়ার-বাংলাদেশ’র সহকারী পরিচালক ডাঃ অমিতাভ তরফদার, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক এম আমির হোসাইন ও হারুন অর রশীদ।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সূশীল সমাজের ব্যাক্তিবর্গ, বনিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সাংবাদিকতা, তরুণ উদ্যোক্তা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...