
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুলিশের জুয়া বিরোধী অভিযানে ৮জনকে আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে ২জন জুয়াড়িকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে। উপ পরিদর্শক (এসআই) আব্দুল মালেক মিয়ার নেতৃত্বে উপজেলার ভজনপুর বাজারে সোনালি ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৮ হাজার ২শ টাকা ও জুয়ার সরঞ্জাম সহ ৮ জনকে আটক করা হয়। পরে রাতেই তাদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, আটককৃতদের মধ্যে মোশারুল ও লিটন নামে ২ জনের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে থানা থেকে রাতের আধারে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ৬ জনকে শনিবার সকালে আদালতে হাজির করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মালেক মিয়া এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের সোর্স ছিল সোর্স, কিছু সোর্স থাকে আমাদের যাদের মাধ্যমে খবর গুলো পাই, সব কিছু তো বলতে হয়না কিছু বিষয় থাকে আমাদের ইন্টারনাল। তিনি আরও বলেন, ঘটনাস্থলে ৬জনকেই পেয়েছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, গতকাল অভিযানে ৬ জুয়াড়ি কে আটক করা হয়েছে। এসময় ৮ জন জুয়ারু আটকের পর ২জনকে ছেড়ে দেওয়ার কথা জিজ্ঞাসায় তিনি বলেন, আসেন থানায় দেখি একটু কথা বলি আপনাকে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ জানান, ৮ জন জুয়ারু আটক করে ৬ জনকে আদালতে প্রেরণ করার বিষয় আমি জানি না। তবে বিষয়টা আমি দেখবো।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...