
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসের ক্যাসেল হিল সাবওয়ে স্টেশনের কাছে শুরু হলো বাংলাদেশী মালিকানাধীন প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট।প্রাইম এশিয়ান লাউঞ্জ মূল ভিত্তি হলো আদি এশিয়ান ফুড মেডিটেরিয়ান গ্রিল এন্ড কাবাবের লোভনীয় স্বাদের খাবার।
ব্রঙ্কসের বিশিষ্ট ব্যবসায়ী শেখ জামাল হোসেন,ইকবাল হোসেন,নুরুল ইসলাম মিলন ব্রঙ্কসে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশী খাবারের চাহিদা মেটাতে তাদের এই উদ্যোগ বলে জানান।গত ১০ই এপ্রিল শুক্রবার বাদ জুমা মিলাদ মাহফিলের মাধ্যমে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে।

বাংলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া দোয়া মুনাজাত পরিচালনা করেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,ডাঃ মাসুদুল হাসান,সিপিএ জাকির হোসেন চৌধুরী,কমিউনিটি বোর্ড-৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার,কমিউনিটি লিডার আব্দুস শহীদ,আব্দুর রহিম বাদশা,আব্দুল মুহিত,মোশাহিদ চৌধুরী,শামীম আহমেদ,হাসান আলী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিরা মনে করেন যে ভাবে ব্রঙ্কসে বাংলাদেশের মানুষের বসবাস দিনদিন বেড়েই চলেছে।তাদের খাবারের চাহিদা পূরণ করতে এই ধরনের রেস্টুরেন্টের আয়োজন প্রশংসার দাবি রাখে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...