
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসীর ফাহিম (২২) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু অহিদুল ইসলাম অনিক। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমের ওপর ধারালো ‘চাইনিজ কুড়াল’ দিয়ে হামলা চালায় অনিক। ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এক পর্যায়ে রাত নয়টার দিকে অভিযুক্ত অনিক কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় গিয়ে ডিউটি অফিসারকে জানায় যে সে তার বন্ধু ফাহিমকে হত্যা করেছে। এরপর পুলিশ তাকে শান্ত করে হেফাজতে নেয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
নিহত মুনতাসীর ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অহিদুল ইসলাম অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। সে দাবি করেছে, ফাহিমের সঙ্গে তার পূর্বপরিকল্পিত শত্রুতা ছিল। পাশাপাশি মাদকাসক্তির বিষয়টিও তার বক্তব্যে উঠে এসেছে; তবে পুলিশ বলছে—এ তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে।
ফাহিমের নানী মাকসুদা আক্তার বলেন, আমার নাতী পৌর এলাকার হাসপাতালের পিছনে ভাড়া বাসায় থাকতেন। মালেশিয়াতে অর্নাসে পড়াশোনা করতেন। চার মাস আগে মালেশিয়া থেকে দেশে আসেন।
২৫ ডিসেম্বর ২০২৫ তার মালেশিয়াতে ফেরার ফ্লাইট ছিল। ফাহিম সব সময় বাসায় থাকতো অনিক তাকে ডেকে নিয়ে যাইতেন। সে পরিকল্পনা করে আমার নাতিকে হত্যা করেছে।
ত্রিশাল থানার তদন্ত ওসি গোলাম মুস্তফা রুবেল বলেন, সে ফাহিমকে খুন করে রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করে। ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহত ফাহিমের পরিবার, বন্ধু ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন