ত্রিশালে ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ , ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল মৎস্য আড়তের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পিরানহা মাছের মালিক মাছগুলো ফেলে পালিয়ে যায়।

অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, খামার ব্যবস্থাপক মোজাম্মেল হক ও মৎস্য অফিসের অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মাছ বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান হাসান

ত্রিশাল (ময়মনসিংহ)  প্রতিনিধি

মন্তব্য লিখুন

আরও খবর