পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর একান্ত সচিব পদে রাশেদুল হক

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ , ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদুল হককে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে ২৪ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ রাশেদুল হক (পরিচিতি নম্বর-৮৩৯৩) বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-পদোন্নতিজনিত) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে উপসচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোরশেদ এতে স্বাক্ষর করেন।

মোহাম্মদ রাশেদুল হক নতুন দায়িত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দাপ্তরিক কার্যক্রমে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য লিখুন

আরও খবর