• খুলনা শীর্ষ সংবাদ
  • সভাপতি ইউএনও, সদস্য সচিব এনামুল হক: পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

সভাপতি ইউএনও, সদস্য সচিব এনামুল হক: পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীকে সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক এসএম এনামুল হককে সদস্য সচিব করে নতুন এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

গত ২৪ আগস্ট নির্বাহী পরিচালক (এনডিসি) দৌলতুজ্জামান খান কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুতুবউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং স্থানীয় ক্রীড়াবিদ ও বিএনপি নেতা জামিলুর রহমান (রানা)।

নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর পাইকগাছার ক্রীড়া কার্যক্রমকে আরও বেগবান করা, বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মন্তব্য লিখুন

আরও খবর