
খাগড়াছড়ির দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের বিশেষ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানে পূর্ণস্বায়ত্তশাসন মেনে নেওয়া এবং ইউপিডিএফের সঙ্গে সরকারি পর্যায়ে সংলাপের উদ্যোগসহ সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা গ্রহণ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমার সভাপতিত্বে সম্মেলনে পার্বত্য নারী সংঘ, ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতারা বক্তব্য দেন।
প্রস্তাবনায় রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা প্রত্যাহার, কারাবন্দিদের মুক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় ও হয়রানি বন্ধ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন সময়ে সংঘটিত সহিংসতার তদন্ত ও বিচার দাবি করা হয়।
এ ছাড়া পাহাড় কাটা ও সীমান্ত সড়ক নির্মাণ বন্ধসহ বন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে বিভিন্ন শাখার ৬০ জনের বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন এবং তাঁদের সমর্থনে প্রস্তাবনাগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...