
খুলনার পাইকগাছায় ইজিবাইক স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘন ও যাত্রী নামানোকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপে এবং অভিযুক্ত নেতার বহিষ্কারের পর ইজিবাইক চালকরা তাদের আন্দোলন স্থগিত করায় সড়কে চলাচল এবং পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর তিনটার দিকে উপজেলার সোলাদানা থেকে যাত্রী নিয়ে পাইকগাছা কোর্ট মোড় সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে আসেন চালক প্রভাস। এ সময় স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্ট্যান্ডের স্টার্টার চালককে যাত্রী নামিয়ে তার সাথে দেখা করতে বলেন। চালক ইজিবাইক দাড় করিয়ে স্টার্টারের কাছে চলে গেলে যাত্রীরা ক্ষিপ্ত হন।
যাত্রীদের না নামিয়ে স্টার্টারের কাছে যাওয়ার কারণে চালকের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই যাত্রীদের একজন তার ছেলে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সরদার কে ডেকে আনেন। ইজিবাইক চালকদের অভিযোগ বিএনপি নেতা রুবেল দলবল নিয়ে সংঘবদ্ধভাবে ইজিবাইক স্ট্যান্ডে এসে চালক ও স্ট্যান্ডের স্টার্টার সহ কয়েকজনকে মারপিট করে।
এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারী রুবেলের শাস্তির দাবিতে রবিবার সকালে সোলাদানা-পাইকগাছা রুটের ইজিবাইক চালকরা প্রতিবাদ মিছিল বের করেন এবং সাময়িকভাবে ইজিবাইক চলাচল বন্ধ রাখেন। এর ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মো. আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, তিনি বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছিলেন এবং দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছিল। বিগত দিনে তাকে বারবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পর্যবেক্ষণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস এম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক জেলা নেতা মিরাজুল ইসলাম মিরাজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস ও মনিরুল ইসলাম মন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দলীয়ভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার পর ইজিবাইক শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের ধন্যবাদ জানান। পরবর্তীতে তারা তাদের বিক্ষোভ ও কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করলে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...