
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর সদর উপজেলার নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ কোটি ৫৮ লক্ষ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আসামীদের নাম,ঠিকানা:-
১. রনি (৩৬), পিতা: জহির উদ্দিন (শার্শা, যশোর)।
২. আব্দুল গনি (৫৪), পিতা: ইসহাক (চৌগাছা, যশোর)।
৩. ইসরাইল (৪৬), পিতা: ইব্রাহিম সরদার (কোতোয়ালী, যশোর)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নীলগঞ্জ ব্রিজের উপর একটি বিশেষ আভিযানিক দল অবস্থান নেয়।
এসময় একটি সন্দেহভাজন প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০) তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির হেডরেস্টের (Head rest) ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৩ কেজি ৪৮ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ৩৯ লক্ষ ৪৭ হাজার ৪০ টাকা। এছাড়া ১৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের প্রাইভেট কার, ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের পাঁচটি মোবাইল এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকাসহ মোট সিজার মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লক্ষ ৭০ হাজার ৮৬৭ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...