
শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে নেত্রকোনার দুর্গাপুরে দেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।
চারা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু পণ্ডিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, সমাজসেবা কর্মকর্তা তারেক হোসাইন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।
এ ছাড়া উপজেলা ক্রীড়া সম্পাদক রিয়াজুল করিম রিপন, ছাত্র সমন্বয়ক রাতুল খান রুদ্র, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত সরকার, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আহমেদ সাদাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, গাছের নিয়মিত পরিচর্যা ও বেড়ে ওঠার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিতরণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যার জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...