
দেশে এখনো ৩৩ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশি রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷
সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি৷
উপদেষ্টা বলেন, দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিলো ৪৯ হাজার ২৬৬ জন৷ তবে ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এ সংখ্যা কমে দাড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জন৷
এদিকে ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধ নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷
উপদেষ্টা বলেন, আমরা তাদের সময় সীমা বেধে দিয়েছিলাম৷ নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব৷ এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে৷
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...