
আছিয়া ধর্ষণসহ দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) দুপুরে শহরের পাঁচুরমোড়ে জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সহসাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী, জেলা কৃষকদের আহবায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা ।
বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে যেভাবে ধর্ষণের ঘটনা বেড়েছে তা উদ্বেগজনক। এজন্য সরকারকে আরও কঠোর হতে হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে এর দ্বায়ভার সরকারকেও নিতে হবে।
এ সময় জেলা-উপজেলা ও পৌর মহিলা দলেরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...