
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ভেঙে বন্যার পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় এ ভাঙনের ঘটনা ঘটে। এতে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করেছে। স্থানীয়রা ঘরবাড়ির মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

ধলাই নদীর পানি বুধবার পর্যন্ত বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বাঁধের ৬ টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উজানে আরও ভারী বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, মখাবিল এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সীমান্তসংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আপত্তির কারণে নির্ধারিত স্হানে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৩০ ঘণ্টায় মৌলভীবাজারে ১০৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ও আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বাঁধ ভাঙার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...