
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁ আস্তান মোল্লা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নবাগত ৩০ জন সহচরের দীক্ষা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব প্রফেসর মোঃ কাইয়ুম হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসিম আলম স্যার, কমিশনার, নওগাঁ জেলা রোভার স্কাউট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ তেতুলিয়া বিএমসি কলেজ ও সহ-সভাপতি, নওগাঁ জেলা রোভার স্কাউট।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুজাম্মেল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নওগাঁ আস্তান মোল্লা কলেজ। দীক্ষা অনুষ্ঠানটি পরিচালনা করেন উডব্যাজার জনাব এস এম মোস্তাক আহমেদ।
সহযোগিতায় ছিলেন নাফিস আরা (আরএসএল), মোঃ মোতাহার হোসেন (আরএসএল), মোঃ শাহিন কিবরিয়া (আরএসএল) এবং সিনিয়র রোভারমেট মোঃ সাদিব বাবু।
অনুষ্ঠানে বক্তারা রোভার স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবায় রোভারদের ভূমিকা তুলে ধরেন এবং নবদীক্ষিত সহচরদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন