
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নকলা উপজেলায় নগদবিহীন (ক্যাশলেস) লেনদেন জনপ্রিয় করতে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার নিউ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক শেরপুর শাখার প্রধান এবং সহকারি মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস।
সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নকলা উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পূবালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা কিউআরের মাধ্যমে ক্রেতারা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।
এ ক্যাম্পেইনে ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা, কিউআর নিবন্ধন এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...