
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার ১৯টি পূজা মণ্ডপের জন্য জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে এ চাল তুলে দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি, সিনিয়র নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণ অনুষ্ঠানে এমপি ফাহিম চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়; এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিরও প্রতীক।
সবাই মিলেমিশে উৎসব উদযাপন করলে এর আনন্দ আরও বহুগুণ বেড়ে যায়। তিনি বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এটাই প্রত্যাশা।
উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পূজা মণ্ডপের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...