• খুলনা শীর্ষ সংবাদ
  • পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানে চিঠি বিতরণ

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানে চিঠি বিতরণ

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ , ৩ অক্টোবর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 days আগে
ছবি- সময়ের আবর্তন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় খুলনা জেলা পরিষদ থেকে বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি পার্টিসিপেশন প্রজেক্ট কমিটি (সিপিপিসি)-এর প্রতিনিধিদের মধ্যে উন্নয়ন বরাদ্দ-সংক্রান্ত চিঠি বিতরণ করা হয়েছে।

শনিবার(৩ অক্টোবর) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল এবং ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।

বক্তারা এডিপির আওতায় বরাদ্দ পাওয়া অর্থ যথাযথভাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নির্ধারিত উন্নয়নমূলক কাজে ব্যয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে খুলনা জেলা পরিষদের এডিপির আওতায় বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি সেন্টারের প্রতিনিধিদের হাতে উন্নয়ন বরাদ্দ-সংক্রান্ত চিঠি তুলে দেওয়া হয়।

মন্তব্য লিখুন

আরও খবর