
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং নকলা ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. নবী হোসেন-কে সভাপতি ও রেজাউল হাসান সাফিতকে সম্পাদক পদে এক বছর মেয়াদী সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।
কমিটি গঠন উপলক্ষে, সোমবার (৫ মে) রাতে ইউনিয়নের ডোবারপাড় জামে মসজিদ প্রাঙ্গনে সাবেক সভাপতি মাওলানা হুমায়ূন-এর সভাপতিত্বে এক সাধারণ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়তের সূরা সদস্য ও নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে পৌর কমিটির সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান ও ইসলামি ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি নুর হোসেন বক্তব্য রাখেন।
এছাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক প্রচার সম্পাদক হাফেজ আল আমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...