
নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন খড়রিয়া সোসাইটি ঢাকার আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের সহযোগিতায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

এ ক্যাম্পে চিকিৎসক ছিলেন-খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান।
এছাড়া অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি আমিনুর রহমান, খড়রিয়া সোসাইটির পরিচালক আজিমুর রহমান মোল্যা, এম এম আমিনুর রহমান মিন্টু, এমদাদ উল্লাহ বিশ্বাস, মনিরুল ইসলাম, হিরাদুল মৃধা, শহিদুল বিশ্বাস, বাবর মোল্যা, রাসেল শেখ, মামুনুর রশীদ রানা, মশিকুর রহমান পল্টু, জাকির হোসেন মৃধা, সৈয়দ নূরুল আবেদীন, জিলানী সাঈদ উজ্জ্বলসহ অনেকে।
এদিকে এ এলাকার আমেনা বেগম, রহিমা আক্তার, আশরাফ আলীসহ একাধিক রোগী জানান, গ্রামে চোখের চিকিৎসা পেয়ে খুশি তারা। গ্রামে বসে বিনা টাকায় চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন