
নড়াইলের মিথিল যশোরের গদখালী মঠবাড়িয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে যশোর- বেনাপোল মহাসড়কের গদখালী কালী মন্দির সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় একটি কাভার্ডভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মাসরুর বীন মোর্শেদ মিথিল ঘটনাস্থলে প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাভার্ডভ্যানটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। মঠবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এর ফলে, মোটর সাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর এক যাত্রী আহত হয়ে হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।
মিথিল সাংবাদিক হাফিজুর নিলুর বান্ধবী মধুমিতা ও নড়াইল জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল’র একমাত্র পুত্র। মিথিলের মৃত্যুর ঘটনায় নড়াইলে শোকের নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত