
নড়াইলের লোহাগড়া উপজেলার টি চর-কালনা এলাকায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছে। সোমবার (১৮আগস্ট) দুপুর ২টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের টি চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম চর-কালনা গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী। লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা বেগম টি চর-কালনা প্রাইমারী স্কুলের সামনে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দাড়িয়ে ছিল। এসময় ঢাকা মেট্রো (ট-১৬-৬৭৯৫) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগম কে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ট্রাকটির নিজ থেকে মরদেহটি উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়া দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন