
নড়াইলে দ্বীনি এলম প্রচার ও প্রসারে মুসলিমের দায়িত্ব কর্তব্য বিষয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গার ফজরের মোড়ে জামীয়াহ্ আল-ইসলামীয়া মাদানী মাসজিদ কমপ্লেক্স (প্রস্তাবিত) নূরানী তা’লিমুল কুরআন মাদরাসা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নূরানী তা’লিমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: শফিউর রহমান শফিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘নড়াইলে সরকারী স্বীকৃতি ৮টি ইবতেদায়ী-মাদরাসা রয়েছে। এছাড়া এ জেলায় আরও সাড়ে ৩’শ ইবতেদায়ী-মাদরাসা গড়ে উঠেছে। আমি ইতিমধ্যে কয়েকটি ইবতেদায়ী-মাদরাসায় গিয়েছি। সেখানে দেখেছি তাদের শিক্ষার মান খুবই খারাপ।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন, বাঁশগ্রামইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী বিএম রফিকুল ইসলাম, মাও: মুফতি বদিউজ্জামান, হাফেজ মাও: মাহাবুবুর রহমান, বাঁশগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি এসমতউল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র এলাকার বিশিষ্ট সামাজসেবক ইকরাম বেগ।
এ সময় নূরানী তা’লিমুল কুরআন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...